দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, অর্ঘ্য মুখার্জি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী। ওই প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন।
অভিযোগ অনুযায়ী, পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকার একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন অর্ঘ্য। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
এদিকে, নিজের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এমন ঘটনা ঘটতে পারে তা তিনি কল্পনাও করেননি। একজন নারী হিসেবে তিনি চান, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত যেন সর্বোচ্চ শাস্তি পায়। আইনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
শ্রাবন্তী আরও বলেন, অর্ঘ্যকে তিনি ব্যক্তিগতভাবে নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অভিযোগের ঘটনাটি সম্পর্কে তিনি আগে কিছুই জানতেন না।
যে আই